বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/শিক্ষা/জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার
শিক্ষা

জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:০২ PM
শেয়ার:
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার

এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস ও ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির আয়োজনে সেমিনারে বাজেটের সরকারি ও করপোরেট খাতের প্রভাব নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

  • ▸তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
  • ▸লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন
  • ▸শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

জাতীয় বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেমিনার হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ৮০১-এ আয়োজিত অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি (এনএসইউ ইয়েস!)। প্রধান অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার।

আলোচনায় সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমে বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব উঠে আসে। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।

সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন। এর মধ্যে ছিল ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচিতে কর প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা একাডেমিক যোগ্যতা ও শিল্প খাতের চাহিদার মধ্যে অসামঞ্জস্য, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারের আর্থিক চাপ নিয়ে আলোচনা করেন।

প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এফ জে মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান। আলোচনায় আরও অংশ নেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক এ কে এম আতিকুর রহমান।

এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক অধ্যাপক নাজলী সিদ্দিকীর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এবং এনএসইউ ইয়েসের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম ফেরদৌস। পরে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

নিউজ আইডি: GJYJu0pr

সম্পর্কিত আরও খবর

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
জাতীয়• ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬
লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন
জাতীয়• লিবিয়া

লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

২৫ নভেম্বর, ২০২৬
শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ• সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

জাতীয় • ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
জাতীয় • লিবিয়া

লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

২৫ নভেম্বর, ২০২৬

লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন
সারাদেশ • সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত