বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/সারাদেশ/শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ• সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ PM
শেয়ার:
শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

মহাবিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষায় সুন্দরবনে দুই দিনের আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। এতে ১০ দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী ও সংরক্ষণ সংস্থার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

  • ▸গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
  • ▸যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
  • ▸দাগনভূঞার ওসির অডিও ছড়ানোর পর সাবেক যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

মহাবিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সুন্দরবনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় পশুর নদে ভাসমান একটি জাহাজে বাংলাদেশ বনবিভাগের আয়োজনে সভাটি শুরু হয়।

এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০ দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত রয়েছেন।

বাংলাদেশের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী জানান, সুন্দরবনে বর্তমানে মহাবিপন্ন শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। চার দশক আগে এই সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। বিলুপ্তির ঝুঁকিতে থাকা শকুন রক্ষায় ২০১১ সাল থেকে কাজ করছে ‘এশিয়ান ভলচার্স ফ্রম এক্সটিংকশন’। সংস্থাটির বার্ষিক সভা ২০০৫ সালে কম্বোডিয়ায় হয়েছিল।

আমির হোসাইন চৌধুরী বলেন, বাংলাদেশে এবারই প্রথম শকুন সংরক্ষণে এ ধরনের আন্তর্জাতিক সভা হচ্ছে। আলোচনায় শকুনের জন্য সম্পূরক খাবার সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইটের মাধ্যমে গতিবিধি অনুসরণ এবং উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি জাতীয় সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয় রয়েছে।

শকুনের দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকার ঠিক করার বিষয়েও আলোচনা হচ্ছে। প্রধান বন সংরক্ষকের ভাষ্য, এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে সম্মিলিত উদ্যোগ এগিয়ে নেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে সভাটি কাজ করবে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

নিউজ আইডি: 2YgocNvw

সম্পর্কিত আরও খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ• গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬
যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
সারাদেশ• যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬
দাগনভূঞার ওসির অডিও ছড়ানোর পর সাবেক যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ
সারাদেশ• ফেনী

দাগনভূঞার ওসির অডিও ছড়ানোর পর সাবেক যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সারাদেশ • গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ • যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
সারাদেশ • ফেনী

দাগনভূঞার ওসির অডিও ছড়ানোর পর সাবেক যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬

দাগনভূঞার ওসির অডিও ছড়ানোর পর সাবেক যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত