বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/বিশ্ব/ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান, গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত
বিশ্ব• কোম

ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান, গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ PM
শেয়ার:
ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান, গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত

২০২৪ সালের ডিসেম্বরে হিজাব না পরে কনসার্টে গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ বার বেত্রাঘাতের সাজা কার্যকর হয়েছে। একই সাজা পেয়েছেন তাঁর দলের আরও তিন সংগীতশিল্পী ও এক প্রযোজক।

আরও পড়ুন

  • ▸উত্তর গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
  • ▸ফাঁস হওয়া রুশ পরিসংখ্যানে ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারের বেশি
  • ▸বুধের কক্ষপথে বেপিকলম্বো, খুঁজবে বরফ ও রহস্যময় গহ্বরের তথ্য

হিজাব না পরে কনসার্টে গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। তাঁর দলের আরও তিন সংগীতশিল্পী ও এক প্রযোজকেরও একই সাজা কার্যকর হয়েছে। কোম শহরে সাজা কার্যকরের কথা জানিয়েছেন বিবাদীপক্ষের এক আইনজীবী।

২৯ বছর বয়সী পারাস্তু ২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে হাতকাটা পোশাক পরে গান গেয়েছিলেন। ইরানের আইনে নারীদের জনসমক্ষে গান পরিবেশন নিষিদ্ধ; তাঁদের হিজাব ও শালীন পোশাক পরাও বাধ্যতামূলক।

গত জুনে কোমের একটি ফৌজদারি আদালত পারাস্তুকে দোষী সাব্যস্ত করেন। তাঁর সঙ্গে আরও আটজনকেও দোষী ঘোষণা করা হয়। অশালীন বা অশ্লীল ভিডিও ও বিষয়বস্তু প্রকাশ করে সমাজের শালীনতা নষ্ট করার অভিযোগ আনা হয়েছিল তাঁদের বিরুদ্ধে। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেন।

বেত্রাঘাতের পাশাপাশি দুই বছর তাঁদের সংগীত পরিবেশন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। রায় বাতিল বা সাজা কমানোর আবেদন নিয়ে কোমের আপিল আদালতে গিয়েছিলেন পারাস্তু। গত সেপ্টেম্বরে সেই আবেদন খারিজ হয়।

সোমবার কোম শহরের ক্রিমিনাল সেন্টেন্স এনফোর্সমেন্ট অফিসের তৃতীয় শাখায় পারাস্তু ও অন্যদের বেত্রাঘাত করা হয় বলে বিবাদীপক্ষের এক আইনজীবী জানান। পারাস্তুর এক আইনজীবী বলেন, “আমরা সাধ্যমতো সবরকম চেষ্টা করেছিলাম। কিন্তু (শাস্তি) আটকাতে পারলাম না।”

সাজা কার্যকরের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে। সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের এক কর্মকর্তা বলেন, নিজের পছন্দমতো গান গাওয়া ও পোশাক পরার জন্য পারাস্তুকে বেত্রাঘাত করা তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই শাস্তিকে নিষ্ঠুর, অমানবিক ও অসম্মানজনক বলে বর্ণনা করেছে।

ইরানে নারীদের জন্য কঠোর পোশাকনীতি নিয়ে আগে থেকেই সমালোচনা ও প্রতিবাদ রয়েছে। ২০২২ সালে হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে আটক হওয়ার পর হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যুকে ঘিরে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

নিউজ আইডি: vUjwjxMM

সম্পর্কিত আরও খবর

উত্তর গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
বিশ্ব• গাজা

উত্তর গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২

২৫ নভেম্বর, ২০২৬
ফাঁস হওয়া রুশ পরিসংখ্যানে ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারের বেশি
বিশ্ব

ফাঁস হওয়া রুশ পরিসংখ্যানে ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারের বেশি

২৫ নভেম্বর, ২০২৬
বুধের কক্ষপথে বেপিকলম্বো, খুঁজবে বরফ ও রহস্যময় গহ্বরের তথ্য
বিশ্ব

বুধের কক্ষপথে বেপিকলম্বো, খুঁজবে বরফ ও রহস্যময় গহ্বরের তথ্য

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিশ্ব • গাজা

উত্তর গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২

২৫ নভেম্বর, ২০২৬

উত্তর গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
বিশ্ব

ফাঁস হওয়া রুশ পরিসংখ্যানে ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারের বেশি

২৫ নভেম্বর, ২০২৬

ফাঁস হওয়া রুশ পরিসংখ্যানে ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারের বেশি
বিশ্ব

বুধের কক্ষপথে বেপিকলম্বো, খুঁজবে বরফ ও রহস্যময় গহ্বরের তথ্য

২৫ নভেম্বর, ২০২৬

বুধের কক্ষপথে বেপিকলম্বো, খুঁজবে বরফ ও রহস্যময় গহ্বরের তথ্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত