বিশ্ব• গাজা
উত্তর গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ PM
শেয়ার:

উত্তর গাজার আল-তাওয়াম এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের সূত্র জানায়, উত্তর গাজার আল-তাওয়াম এলাকায় তাঁবুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এদিকে, দিনভর গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মাঠপর্যায়ে থাকা সংবাদকর্মীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছেন, চলতি মাসে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন শিশু।
সূত্র: আমার দেশ
নিউজ আইডি: mUHQlIeI


