হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে। ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি এর থেকে আলাদা।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার। এ বিষয়ে ভারতের আর কিছু বলার নেই।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
সূত্র: একুশে টেলিভিশন


