বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/খেলা/ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘বিব্রত’ হয়েছিলেন গুয়ার্দিওলা
খেলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘বিব্রত’ হয়েছিলেন গুয়ার্দিওলা

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ PM
শেয়ার:
ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘বিব্রত’ হয়েছিলেন গুয়ার্দিওলা

ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল পেপ গুয়ার্দিওলার। ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ সময় কোচিংয়ের পর তখন বিরতি নেওয়া তাঁর প্রয়োজন ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন

  • ▸বাংলাদেশের ৪০ কিশোরকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ
  • ▸সেঞ্চুরিয়নে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ
  • ▸তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে তাঁর বিব্রত বোধ হয়েছিল বলে জানিয়েছেন পেপ গুয়ার্দিওলা। তবে ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ সময় কোচিংয়ের পর তখন বিরতি নেওয়া জরুরি মনে করায় প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি তিনি।

রোমারিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে গুয়ার্দিওলা বলেন, ইতালির মতো দেশের জাতীয় দলের দায়িত্ব পাওয়া তাঁর ক্যারিয়ারের জন্য গর্বের হতো। ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, “ওই বিষয়ে এই প্রথম কথা বলছি আমি। হ্যাঁ, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। ইতালিকে না বলতে গিয়ে আমি বিব্রত হয়েছিলাম, ইতালির মতো একটা দেশকে (না বলা), ইতালি জাতীয় দলকে কোচিং করাতে পারলে তা আমার ক্যারিয়ারের অনেক গর্বের ব্যাপার হতো।”

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের হয়ে পাওলো মালদিনি ও লিওনার্দো তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। গুয়ার্দিওলা জানান, দুই বছর আগে প্রস্তাব পেলে হয়তো রাজি হতেন। কিন্তু ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটানোর পর তখন তাঁর বিরতি প্রয়োজন ছিল।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে কোচিং মিলিয়ে টানা ১৮ বছর কাজ করেছেন গুয়ার্দিওলা। প্রতি তিন দিন পরপর ম্যাচের প্রস্তুতি এবং দীর্ঘ সময়ের চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, “নিজের জন্য আমার কিছুটা সময় দরকার ছিল। কোচ হিসেবে ১৮ বছর পর, যেখানে প্রতি তিন দিনে ম্যাচের চাপ, সপ্তাহের পর সপ্তাহ, এমন যাত্রার এক পর্যায়ে একটা মুহূর্ত আসে যখন মনে হয়, ‘উফ! অনেক হয়েছে।’”

গুয়ার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ইতালির কোচ হন রবের্তো মানচিনি। তাঁর অধীনে ইতালি ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে।

কোচিংয়ে ফেরার সময় নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি গুয়ার্দিওলা। তবে পুরোনো কোনো ক্লাবে ফেরার বিশেষ ইচ্ছা নেই জানিয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা বলেছেন তিনি।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

নিউজ আইডি: 7kG7p8oF

সম্পর্কিত আরও খবর

বাংলাদেশের ৪০ কিশোরকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ
খেলা• ঢাকা

বাংলাদেশের ৪০ কিশোরকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ

২৫ নভেম্বর, ২০২৬
সেঞ্চুরিয়নে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ
খেলা• সেঞ্চুরিয়ন

সেঞ্চুরিয়নে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ

২৫ নভেম্বর, ২০২৬
তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
জাতীয়• ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

খেলা • ঢাকা

বাংলাদেশের ৪০ কিশোরকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ

২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের ৪০ কিশোরকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ
খেলা • সেঞ্চুরিয়ন

সেঞ্চুরিয়নে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ

২৫ নভেম্বর, ২০২৬

সেঞ্চুরিয়নে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ
জাতীয় • ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত