বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/জাতীয়/একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
জাতীয়• ঢাকা

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ PM
শেয়ার:
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্য, বিদ্যুৎ, গ্রামীণ অবকাঠামো ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের ১০ প্রকল্পে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদন দিয়েছে একনেক।

আরও পড়ুন

  • ▸তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
  • ▸লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন
  • ▸১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু

স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ বিতরণ, গ্রামীণ অবকাঠামো ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের ১০টি প্রকল্পে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। পরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রকল্পগুলোর ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা দেওয়ার কথা। অনুমোদিত প্রকল্পের পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব।

বিদ্যুৎ ও স্বাস্থ্য খাত

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নে দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ব্যয় হবে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা। চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বরাদ্দ ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তিন প্রকল্পের মধ্যে রয়েছে আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী। যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদিত হয়েছে। এ ছাড়া জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প রয়েছে। চরফ্যাশনে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবার বাড়ানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

গ্রামীণ অবকাঠামো ও বন্যা নিয়ন্ত্রণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় পাবনা; চট্টগ্রাম ও কক্সবাজার; এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের প্রকল্পটি দ্বিতীয় সংশোধনী। গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের চতুর্থ সংশোধনীও অনুমোদিত হয়েছে; এটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধ ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্পের কথাও জানানো হয়; সেগুলো এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সঙ্গনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প রয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের উন্নয়ন, অভ্যন্তরীণ মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পের কথা সভায় জানানো হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র: ভোরের কাগজ

নিউজ আইডি: twxL4wnE

সম্পর্কিত আরও খবর

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
জাতীয়• ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬
লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন
জাতীয়• লিবিয়া

লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

২৫ নভেম্বর, ২০২৬
১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু
জাতীয়• ঢাকা

১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

জাতীয় • ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
জাতীয় • লিবিয়া

লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

২৫ নভেম্বর, ২০২৬

লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন
জাতীয় • ঢাকা

১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু

২৫ নভেম্বর, ২০২৬

১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত