বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/জাতীয়/কেরানীগঞ্জে ডাকাতির সরঞ্জামসহ আটজন গ্রেপ্তার, পাঁচজন কিশোর
জাতীয়• ঢাকা

কেরানীগঞ্জে ডাকাতির সরঞ্জামসহ আটজন গ্রেপ্তার, পাঁচজন কিশোর

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ PM
শেয়ার:
কেরানীগঞ্জে ডাকাতির সরঞ্জামসহ আটজন গ্রেপ্তার, পাঁচজন কিশোর

ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বিশেষভাবে তৈরি পিকআপসহ আটজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। তাঁদের মধ্যে পাঁচজন কিশোর।

আরও পড়ুন

  • ▸এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি
  • ▸গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে ঢাকায় প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক
  • ▸মিরপুর-১০ ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অভিযান চালাল ডিএনসিসি

ডাকাতিতে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি একটি পিকআপ ভ্যানসহ আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন কিশোর বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিকেলে কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

এসআরবি-১০ জানায়, পিকআপটির ভেতরে অস্ত্র, গোলাবারুদ ও লুটের মালামাল রাখার জন্য আলাদা জায়গা করা হয়েছিল। সাধারণ চেকপোস্টে তল্লাশির সময় যাতে সেগুলো সহজে ধরা না পড়ে, সে উদ্দেশ্যে এ ব্যবস্থা। গাড়িটির মালিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের আরও গাড়ি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযানে দেশীয় অস্ত্র, পাঁচটি গামছা, মুখোশ, রামদা, লোহার সাবল, করাত, টর্চলাইটসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিদেশি মুদ্রা ও নগদ টাকা।

অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ডাকাতি করা একটি চক্রকে শনাক্ত করা হয়। চক্রটি শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ও ফরিদপুর এলাকায় ডাকাতি করত। প্রাথমিক তথ্য অনুযায়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকাতেও তাদের তৎপরতা ছিল।

গ্রেপ্তারদের মধ্যে জাকির হোসেন, কালাম খাঁ, জাহিদুল ইসলাম সাগর ও মোহাম্মদ হেলালের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি। চক্রটির অন্য সদস্য ও মূল হোতাদের শনাক্ত করতে অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক জানান, যাত্রাবাড়ীতে অটোরিকশাচালক মুন্না হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী ওয়াসা খাল থেকে মুন্নার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্য ও মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজনের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান আসাদুজ্জামান। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট মুন্নার অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। তাঁদের যাত্রাবাড়ী থানায় সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: sP3FG9qs

সম্পর্কিত আরও খবর

এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি
জাতীয়

এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি

২৫ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে ঢাকায় প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক
জাতীয়• ঢাকা

গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে ঢাকায় প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক

২৫ নভেম্বর, ২০২৬
মিরপুর-১০ ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অভিযান চালাল ডিএনসিসি
জাতীয়• ঢাকা

মিরপুর-১০ ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অভিযান চালাল ডিএনসিসি

২৫ নভেম্বর, ২০২৬
১

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬
২

উত্তর গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২

বিশ্ব২৫ নভেম্বর, ২০২৬
৩

১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

জাতীয়

এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি

২৫ নভেম্বর, ২০২৬

এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি
জাতীয় • ঢাকা

গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে ঢাকায় প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক

২৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে ঢাকায় প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক
জাতীয় • ঢাকা

মিরপুর-১০ ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অভিযান চালাল ডিএনসিসি

২৫ নভেম্বর, ২০২৬

মিরপুর-১০ ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অভিযান চালাল ডিএনসিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত