বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/জাতীয়/এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি
জাতীয়

এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ PM
শেয়ার:
এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিল করবেন আজহারি

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান আজহারি। মাহফিলগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে শ্রোতা ও আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি। বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

মাহফিলগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য শ্রোতা ও আয়োজকদের সহযোগিতা চেয়েছেন আজহারি। ধর্মীয় শিষ্টাচার মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার দায়িত্ব সবার বলে তিনি উল্লেখ করেন।

আজহারি বলেন, মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম বা আয়োজনের ব্যাপকতায় নয়; কোরআন ও সুন্নাহর বার্তা মানুষের চিন্তা, চরিত্র ও কাজে প্রতিফলিত হওয়াই এর প্রকৃত সাফল্য।

তিনি আরও বলেন, কোরআনের বার্তা সফলতার পথ দেখায়। তাই মাহফিল যেন শুধু জনসমাগমে সীমিত না থেকে মানুষের জীবন বদলের আয়োজন হয়। শিগগিরই শ্রোতাদের প্রিয় শহরে দেখা হবে বলেও জানান তিনি।

সূত্র: আমার দেশ

নিউজ আইডি: uuCednk1

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত