বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/বিনোদন/অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’
বিনোদন

অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ PM
শেয়ার:
অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’

অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকার ২০টি সিনেমার মধ্যে রয়েছে ‘রামায়ণ’। ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের দুটি কারিগরি বিভাগেও স্থান পেয়েছে ছবিটি।

আরও পড়ুন

  • ▸কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
  • ▸পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি
  • ▸তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ অস্কারের সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের পরবর্তী ধাপের ভোটাভুটির জন্য নির্বাচিত ২০টি সিনেমার তালিকায় স্থান পেয়েছে। তালিকাটি বিভিন্ন সূত্রের বরাতে নিশ্চিত করেছে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি। অ্যাকাডেমি অবশ্য এ পর্যায়ের ২০টি সিনেমার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না।

তালিকায় ‘রামায়ণ’-এর সঙ্গে রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ডেনিস ভিলেন্যুভের ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘প্রজেক্ট হেইল মেরি’, ‘সুপারগার্ল’, ‘গডজিলা মাইনাস জিরো’ ও ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর মতো সিনেমা।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের ৩২তম আসরের সেরা ভিজ্যুয়াল ইফেক্টস ও সেরা স্টান্ট ডিজাইন—দুই কারিগরি বিভাগের সংক্ষিপ্ত তালিকাতেও আছে ছবিটি। গত ২৩ নভেম্বর ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন তালিকা প্রকাশ করে। ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে ছবিটির কাজের জন্য সুপারভাইজার ড্যান গ্লাসের নাম রয়েছে।

পুরস্কারটির ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় ৫৯টি সিনেমা মোট ১৪৪টি স্থান পেয়েছে। এর মধ্যে ‘দ্য ওডিসি’ ১১টি বিভাগে এবং ‘ডিউন: পার্ট থ্রি’ ও স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’ আটটি করে বিভাগে জায়গা পেয়েছে। সংক্ষিপ্ত তালিকায় থাকা মানেই চূড়ান্ত মনোনয়ন নয়। ৪ ডিসেম্বর চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা রয়েছে; প্রতিটি কারিগরি বিভাগ থেকে ছয়টি সিনেমা মনোনয়নের জন্য বাছাই হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায়।

ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত দুই পর্বের সিনেমার প্রথমটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করেছেন। হনুমানের চরিত্রে আছেন সানি দেওল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে। ভিজ্যুয়াল ইফেক্টসের কাজে যুক্ত রয়েছে ডিএনইজি ও রিডিফাইন।

সূত্র: চ্যানেল আই অনলাইন

নিউজ আইডি: iov1YuJT

সম্পর্কিত আরও খবর

কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
বিনোদন• কলকাতা

কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

২৫ নভেম্বর, ২০২৬
পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি
বিনোদন• পাবনা

পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি

২৫ নভেম্বর, ২০২৬
তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
জাতীয়• ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিনোদন • কলকাতা

কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

২৫ নভেম্বর, ২০২৬

কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
বিনোদন • পাবনা

পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি

২৫ নভেম্বর, ২০২৬

পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি
জাতীয় • ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত