বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/বিনোদন/কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
বিনোদন• কলকাতা

কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৩ PM
শেয়ার:
কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিলেক্ট প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ১৬ থেকে ২৩ ডিসেম্বর হবে উৎসবের ৩২তম আসর।

আরও পড়ুন

  • ▸অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’
  • ▸পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি
  • ▸তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছবিটি এর আগে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

কলকাতা উৎসবের ৩২তম আসর চলবে আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর। এশিয়ান সিলেক্ট বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘বনলতা সেন’। উৎসবের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ছবিটির নাম রয়েছে। উৎসব পরিচালক ও পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দনের প্রধান নির্বাহী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে দলটিকে আমন্ত্রণ জানিয়েছেন।

কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত ছবিটি কলকাতায় দেখানোর সুযোগ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, ‘জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে চলচ্চিত্রটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।’

নেটপ্যাক প্রতিযোগিতার অন্য ছবির মধ্যে রয়েছে থাইল্যান্ডের ‘নাইন টেম্পলস টু হেভেন’, দক্ষিণ কোরিয়ার ‘দ্য কোয়ায়েট অ্যাপলজ’ এবং ভারতের ‘বার্ডস অন আইস’। থাই ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে প্রিমিয়ার হওয়ার পর সাংহাই ও লন্ডনে পুরস্কার পেয়েছে। দক্ষিণ কোরিয়ার ছবিটি ভ্যাঙ্কুভার ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। ‘বার্ডস অন আইস’ প্রদর্শিত হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

‘বনলতা সেন’-এর সহপ্রযোজক আবু শাহেদ ইমন বলেন, ফিয়াপফ স্বীকৃত কেরালা ও কলকাতার মতো দুটি আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটি নির্বাচিত হওয়া নির্মাণদলের জন্য আনন্দের। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত ছবিটির নেটপ্যাক প্রতিযোগিতায় অংশ নেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর এটি মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহীন চরিত্রে সোহেল মণ্ডল অভিনয় করেছেন। ছবিতে আরও আছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ।

রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক মাসুদ হাসান উজ্জ্বল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত চলচ্চিত্রটির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার। ছবির ‘এখানে কেউ নেই’ গানের কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ বাপ্পা মজুমদারের। জীবনানন্দের কবিতা অবলম্বনে তৈরি ‘দুজন’ গানের সুর করেছেন উজ্জ্বল, কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

কলকাতা উৎসবের আগে ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে ১০টি দেশের ১৪টি ছবির মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ‘বনলতা সেন’। কলকাতা উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ফলে উৎসবের দুই পৃথক প্রতিযোগিতা বিভাগে থাকছে বাংলাদেশের দুই নির্মাতার ছবি।

সূত্র: চ্যানেল আই অনলাইন

নিউজ আইডি: JrnAZHYK

সম্পর্কিত আরও খবর

অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’
বিনোদন

অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’

২৫ নভেম্বর, ২০২৬
পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি
বিনোদন• পাবনা

পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি

২৫ নভেম্বর, ২০২৬
তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড
জাতীয়• ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিনোদন

অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’

২৫ নভেম্বর, ২০২৬

অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ‘রামায়ণ’
বিনোদন • পাবনা

পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি

২৫ নভেম্বর, ২০২৬

পাবনায় সুচিত্রা সেনের বাড়িতে স্মৃতি সংগ্রহশালা, উন্নয়নের দাবি
জাতীয় • ঢাকা

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

২৫ নভেম্বর, ২০২৬

তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত