বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/সারাদেশ/গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ
সারাদেশ• গোপালগঞ্জ

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ PM
শেয়ার:
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

গোপালগঞ্জে বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল মহড়া, মিছিল ও সমাবেশ করেছেন। দিনভর কর্মসূচির মধ্যে যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুন

  • ▸শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
  • ▸গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
  • ▸যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

গোপালগঞ্জে বুধবার দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা মোটরসাইকেল মহড়া, মিছিল ও সমাবেশ করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ১১টার দিকে শহরের বেদগ্রাম মোড় থেকে মোটরসাইকেল নিয়ে মহড়া শুরু করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘোনাপাড়া মোড় হয়ে তাঁরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্লোগান দিয়ে পরে শহরের দিকে ফিরে আসেন।

বেলা আড়াইটার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় জড়ো হন আরেক দল নেতা-কর্মী। পরে বৌলতলী, সাহাপুর, সাতপাড় ও করপাড়া ইউনিয়নের নেতা-কর্মীরাও সেখানে যোগ দেন। সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

কর্মসূচি চললেও শহরের প্রধান সড়কগুলোয় যান চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট খোলা, বাস চলাচল এবং সরকারি-বেসরকারি কার্যালয় ও আদালতের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী বাসচালক জিকরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় তাঁরা বাস চালানো বন্ধ রেখেছিলেন। কর্মসূচি শেষ হওয়ার পর প্রথম দু-এক দিন যাত্রী কম থাকলেও এখন চলাচল স্বাভাবিক হয়েছে।

শহরের কাপড় ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, ব্যবসা-বাণিজ্যে এখন কোনো সমস্যা নেই এবং বেচাকেনা ও মানুষের সমাগম স্বাভাবিক। তবে ২৮ নভেম্বর থেকে আবার লকডাউন কর্মসূচি ঘোষিত হওয়ায় সেটি শুরু হলে দোকান বন্ধ রাখতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সূত্র: প্রথম আলো

নিউজ আইডি: ljr2H1ER

সম্পর্কিত আরও খবর

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ• সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ• গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬
যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
সারাদেশ• যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সারাদেশ • সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ • গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ • যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত