বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/সারাদেশ/চট্টগ্রামে পলাতক রায়হানের সঙ্গে ফোনে কথা, আত্মসমর্পণের আহ্বান পুলিশের
সারাদেশ• চট্টগ্রাম

চট্টগ্রামে পলাতক রায়হানের সঙ্গে ফোনে কথা, আত্মসমর্পণের আহ্বান পুলিশের

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:০০ PM
শেয়ার:
চট্টগ্রামে পলাতক রায়হানের সঙ্গে ফোনে কথা, আত্মসমর্পণের আহ্বান পুলিশের

হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ১৫ মামলার আসামি মো. রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তবে রাজি হননি রায়হান; তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

  • ▸শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
  • ▸গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
  • ▸যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের খোঁজে থাকা তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান হোয়াটসঅ্যাপে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেছেন। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ওই কথোপকথনের অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। তারেক আজিজ কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন।

অডিওতে পুলিশ কর্মকর্তাকে রায়হানকে আত্মসমর্পণের অনুরোধ জানাতে শোনা যায়। তিনি নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’ রায়হানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন মামলা দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। তবে কথোপকথনের শেষ পর্যন্ত আত্মসমর্পণে সম্মতি দেননি রায়হান।

রায়হান জানান, আগে আত্মসমর্পণের উদ্যোগ নেওয়ার সময় চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে তাঁর কথার বিষয়টি ফাঁস হয়ে যায় এবং পরে তিনি সমস্যায় পড়েন। আত্মসমর্পণ করলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, ‘এখন ঢুকলে ভাই, বাইরেতে পারব না। আট-দশ বছর আমাকে বাইরে হতে দেবে না কেউ। বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলে অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, তিনি বিদেশে পলাতক সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনেন।

পুলিশের অভিযান চলছে

কথোপকথনে রায়হান দাবি করেন, পুলিশের অভিযানের সময় তাদের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে পালিয়ে গেছেন এবং পুলিশ তাঁকে খুঁজে পাবে না। তারেক আজিজ এই দাবি ভুয়া বলে জানিয়েছেন। তিনি বলেন, রায়হানকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে; রাজি না হলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিলের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন আহত হন। এরপর ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। রাত ১১টার দিকে চুরখারহাট বাজারে মাইক হাতে লোকজনকে উদ্দেশ করে ঘোষণা দেন তারেক আজিজ।

গত ২৯ জুলাই রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালী এলাকায় অভিযান চালিয়েছিল চট্টগ্রাম জেলা পুলিশ। সে সময় একটি বাসার ছাদ টপকে পালিয়ে যান তিনি। এরপর থেকে ফেসবুকে বিভিন্ন সময় প্রতিপক্ষকে কেটে টুকরা করার এবং চাঁদা না দিলে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সূত্র: প্রথম আলো

নিউজ আইডি: TTfnP14s

সম্পর্কিত আরও খবর

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ• সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ• গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬
যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
সারাদেশ• যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সারাদেশ • সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ • গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ • যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত