বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/সারাদেশ/কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, উদ্ধার ২০ ককটেল
সারাদেশ• ঢাকা

কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, উদ্ধার ২০ ককটেল

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ PM
শেয়ার:
কেরানীগঞ্জ ও ঢাকায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, উদ্ধার ২০ ককটেল

কেরানীগঞ্জে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন ঢাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছেন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আরও পড়ুন

  • ▸শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
  • ▸গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
  • ▸যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনকে কেরানীগঞ্জ থেকে এবং অপরজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনজনই কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। তাঁদের একজন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসায় কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। অটোরিকশায় থাকা নাজিম মিয়া (২১) ও আকাশকে (১৯) গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, গ্রেপ্তার দুজন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নিরাপত্তার জন্য উদ্ধার করা ককটেলগুলো কালিন্দী ইউনিয়নের জনশূন্য স্থানে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, বুধবার সকালে ঢাকার একটি ফ্ল্যাট থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট। তিনি সিরাজনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জুলাইয়ের আন্দোলনের পর থেকে মাসুদ রানা পরিবার নিয়ে রাজধানীর একটি বাসায় থাকছিলেন বলে জানা গেছে। কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চেয়ারম্যানের নির্দেশনায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ঢাকা জেলা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক সহসভাপতি জানান, ডিএমপির সাইবার ইউনিটের সদস্যরা বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যান।

মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়ে ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে তাঁকে এখনো কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়নি।’

সূত্র: আজকের পত্রিকা

নিউজ আইডি: TCcRfcMi

সম্পর্কিত আরও খবর

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ• সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ• গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬
যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার
সারাদেশ• যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

সারাদেশ • সুন্দরবন

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা

২৫ নভেম্বর, ২০২৬

শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের আন্তর্জাতিক সভা
সারাদেশ • গাজীপুর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ

২৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১৯ আইনশৃঙ্খলা সদস্য আহত, কারখানা বন্ধ
সারাদেশ • যশোর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

২৫ নভেম্বর, ২০২৬

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত