বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/বাণিজ্য/১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব
বাণিজ্য• ঢাকা

১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ PM
শেয়ার:
১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব

র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেছেন, পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে শিল্পের বর্তমান অবস্থা ধরে রাখতে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে।

আরও পড়ুন

  • ▸পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
  • ▸ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি
  • ▸সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা কার্যকর হলে শিল্পের বর্তমান অবস্থা ধরে রাখতে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে বলে হিসাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড)। সংস্থাটির চেয়ারম্যান এম এ রাজ্জাক বুধবার ঢাকার কারওয়ান বাজারে এক আলোচনা সভায় এ কথা বলেন।

‘শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী’ শীর্ষক সভার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম। রাজ্জাক বলেন, এই হিসাব সামনে রেখে পোশাকের দাম বাড়াতে বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করতে হবে।

সভায় বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক বলেন, পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতায় অনেক উদ্যোক্তার কারখানা ২০ থেকে ২৩ দিন বন্ধ ছিল। নতুন মজুরি শ্রমিকদের জন্য ঠিক আছে, তবে তা পরিশোধের বাড়তি অর্থ কোথা থেকে আসবে—এ প্রশ্নের জবাব মিলছে না। তাঁর ভাষ্য, বিদেশি ক্রেতারাও পোশাকের দাম বাড়াচ্ছেন না।

রুবানা হক আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। বছরে পাঁচ কোটি ডলারের কম রপ্তানি করা কারখানাগুলো দেশের মোট পোশাক রপ্তানির ৫১ শতাংশ করে উল্লেখ করে তিনি বলেন, এসব কারখানা বন্ধ হলে রপ্তানির বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে।

সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে ২৫ নভেম্বরের মধ্যে মজুরি নির্ধারণ করা হয়েছে; বোর্ড গঠনের ঘোষণা আরও আগে এলে শ্রমিক অসন্তোষ ঠেকানো যেত। নতুন মজুরি নিয়েও শ্রমিক ও মালিক—দুই পক্ষের অসন্তোষ রয়েছে বলে জানান তিনি।

বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে শিল্প সংকটাপন্ন অবস্থায় আছে। নতুন ব্যয়ের চাপ সামলানোর চেষ্টা করা হবে, তবে শিল্প কত দিন টিকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের হিসাব অনুযায়ী, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হলে ছোট কারখানার মাসিক মজুরি ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা বাড়তে পারে। কোনো কোনো কারখানায় ব্যয় বাড়বে এক থেকে দেড় কোটি টাকা; বড় কারখানায় তা চার-পাঁচ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

মজুরি নির্ধারণ ঘিরে কয়েক বছর পরপর অস্থিরতা এড়াতে স্থায়ী মজুরি কাউন্সিল গঠনের প্রস্তাব দেন রুবানা হক। নাজনীন আহমেদও স্থায়ী ব্যবস্থার পক্ষে মত দেন; তাঁর প্রস্তাব, সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতিবছর মজুরি সমন্বয় করা যেতে পারে।

সূত্র: প্রথম আলো

নিউজ আইডি: L19Gv9be

সম্পর্কিত আরও খবর

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
বাণিজ্য

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

২৫ নভেম্বর, ২০২৬
ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি
বাণিজ্য• ঢাকা

ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি

২৫ নভেম্বর, ২০২৬
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান
বাণিজ্য• ঢাকা

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বাণিজ্য

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

২৫ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
বাণিজ্য • ঢাকা

ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি

২৫ নভেম্বর, ২০২৬

ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি
বাণিজ্য • ঢাকা

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান

২৫ নভেম্বর, ২০২৬

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত