সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান

ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও গ্রাহকসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ সম্মাননা পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান।
ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও গ্রাহকসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিইও/এমডি অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস) ২০২৬’ পুরস্কার পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান।
ঢাকার লে মেরিডিয়ানে ২২ ও ২৩ নভেম্বর দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর বসে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ২২টি বিভাগে ২৩ জন করপোরেট নির্বাহীকে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার পেয়ে রায়হান বলেন, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং ক্রেতাদের আস্থা এ অর্জনে ভূমিকা রেখেছে। তাঁর ভাষ্য, প্রতিষ্ঠানের কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছেন, তাই স্বীকৃতিটি তাঁদেরও প্রাপ্য।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সম্মাননা ক্রেতাদের জন্য উন্নত পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তাঁকে আরও উৎসাহিত করবে।
এর আগে ২০২৫ সালের আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান। ২০২৪ সালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং ২০২২ সালে ওয়ালটনের তৎকালীন এমডি ও সিইও গোলাম মুর্শেদও এ আয়োজনের পুরস্কার পেয়েছিলেন।
সূত্র: আজকের পত্রিকা


