বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/বাণিজ্য/ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি
বাণিজ্য• ঢাকা

ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ PM
শেয়ার:
ঢাকার আবাসন প্রকল্পে একরপ্রতি ‘স্পিড মানি’ ১৬.৫ থেকে ৩৭.৫ লাখ টাকা: টিআইবি

টিআইবির গবেষণা অনুযায়ী, অনুমোদন ও ছাড়পত্র পেতে আবাসন প্রকল্পে একরপ্রতি ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা অনিয়মিত ব্যয় হয়। সংস্থাটি খাতে দুর্নীতি ও জমি দখল ঠেকাতে ১৩ দফা সুপারিশ করেছে।

আরও পড়ুন

  • ▸পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
  • ▸সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান
  • ▸১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব

রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের সহায়তায় বেসরকারি আবাসন খাতের বড় ডেভেলপারদের একাংশ ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, এই চক্র নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রণব্যবস্থাকে প্রভাবিত করছে।

বুধবার (২৫ নভেম্বর) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের সাবেক রিসার্চ ফেলো অতনু দাস।

টিআইবির হিসাবে, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও ছাড়পত্র পেতে একরপ্রতি ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অনিয়মিত লেনদেন করতে হয়। আবাসন ব্যবসায়ীরা এ অর্থকে ‘স্পিড মানি’ বলেন এবং প্রকল্পের বাজেটে ‘বিবিধ খরচ’ হিসেবে দেখান। ২৫ একরের একটি প্রকল্পে এ ব্যয়ের পরিমাণ হতে পারে ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা। সব কাগজপত্র ঠিক থাকলেও দপ্তরগুলো ফাইল আটকে রেখে আবেদনকারীদের এমন লেনদেনে বাধ্য করে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

গবেষণায় প্লট বুঝিয়ে দিতে দেরি, ক্রেতাকে না জানিয়ে বরাদ্দ বাতিল এবং পরিশোধিত অর্থ ফেরত না দেওয়া বা আত্মসাতের অভিযোগও এসেছে। প্লট হস্তান্তর পর্যন্ত মূল দামের বাইরে উন্নয়ন ফি, সার্ভিস চার্জ ও ইউটিলিটি চার্জে ক্রেতার প্রতি কাঠায় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হতে পারে। বিলাসবহুল প্রকল্পে এই অঙ্ক আরও বাড়ে।

প্রতিবেদন অনুযায়ী, প্রভাবশালী রাজনীতিবিদ, দলীয় নেতা বা তাঁদের স্বজনদের আবাসন কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত করে রাজনৈতিক প্রভাব ও আইনি সুরক্ষা নেওয়া হয়। রাজনৈতিক দলকে অর্থায়ন ও লজিস্টিক সহায়তার বিনিময়ে কিছু ডেভেলপার কৃষিজমি, খাসজমি, সরকারি ও নবাব এস্টেটের জমি এবং নদীসংলগ্ন এলাকা দখল বা নামমাত্র দামে নিয়ে প্রকল্প বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে টিআইবি।

আবাসন ব্যবসায়ীদের চাপে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পরিবর্তনের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। টিআইবির তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২ সালে নতুন ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যে ব্যবসায়ীদের দাবিতে অন্তত চারবার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় এবং দুবার বড় সংশোধনীর গেজেট প্রকাশিত হয়। এতে সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ এলাকার কিছু অংশ আবাসনের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে গবেষণায় বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রিয়েল এস্টেট খাতের আবাসন, অবকাঠামো, কর্মসংস্থান ও জিডিপিতে ইতিবাচক অবদান আছে; তবে হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও জমি দখলের বিষয়ও অস্বীকার করা যায় না। তিনি বলেন, ‘আবাসন খাতে অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি।’

খাতের সংকট মোকাবিলায় ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় প্ল্যাটফর্ম ও গ্রাহকের অভিযোগ নিষ্পত্তিতে স্বাধীন বোর্ড গঠন, আবাসনসংক্রান্ত আইন ও বিধিমালা সংশোধন, কোম্পানির আর্থিক তথ্য প্রকাশ এবং জমি কেনা ও প্লট বিক্রির সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক করা। অবৈধভাবে জমি ও জলাশয় দখলে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনারও সুপারিশ করেছে সংস্থাটি।

সূত্র: সংবাদ

নিউজ আইডি: 8BUlShtK

সম্পর্কিত আরও খবর

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
বাণিজ্য

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

২৫ নভেম্বর, ২০২৬
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান
বাণিজ্য• ঢাকা

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান

২৫ নভেম্বর, ২০২৬
১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব
বাণিজ্য• ঢাকা

১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বাণিজ্য

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

২৫ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
বাণিজ্য • ঢাকা

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান

২৫ নভেম্বর, ২০২৬

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ হলেন মোহাম্মদ রায়হান
বাণিজ্য • ঢাকা

১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব

২৫ নভেম্বর, ২০২৬

১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়ানোর হিসাব

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত