বৃহস্পতিবার সব জেলায় জামায়াতের বিক্ষোভ, অংশ নিতে আহ্বান গোলাম পরওয়ারের

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি ও আওয়ামী লীগের সন্ত্রাস-অরাজকতার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও কর্মসূচির উদ্দেশ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
এর আগে ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে বুধবার ঢাকা ছাড়া দেশের সব মহানগরে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী।
সূত্র: আমার দেশ


