বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/রাজনীতি/নারী নির্যাতনের মামলায় দ্রুত বিচারসহ জামায়াতের মহিলা বিভাগের ৭ দাবি
রাজনীতি• ঢাকা

নারী নির্যাতনের মামলায় দ্রুত বিচারসহ জামায়াতের মহিলা বিভাগের ৭ দাবি

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ PM
শেয়ার:
নারী নির্যাতনের মামলায় দ্রুত বিচারসহ জামায়াতের মহিলা বিভাগের ৭ দাবি

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ ও ভুক্তভোগীদের সুরক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। কর্মসূচি থেকে সাত দফা দাবি জানানো হয়।

আরও পড়ুন

  • ▸ঢাকায় আ.লীগের বৈঠক থেকে ২০–২২ জনকে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা
  • ▸‘হাসিনা ফিরবেন না’, আবার বিচারের রায় কার্যকরে ফেরানোর আহ্বান জামায়াত নেতার
  • ▸হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীর সঞ্চালনায় বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যরা।

সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা বলেন, নারীরা সমাজের কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। বিচারকের সংখ্যা কম থাকায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান। সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নির্যাতনের শিকার হয়েও অনেকে আইনের আশ্রয় নিতে চান না; বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা প্রয়োজন। সাবিকুন্নাহার মুন্নি বলেন, নিরাপত্তা পাওয়ার অধিকার নারীর মৌলিক অধিকার হলেও সমাজে একে অনুগ্রহ হিসেবে দেখা হয়।

আকলিমা ফেরদৌসী আখি গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধের দাবি জানান। তাহমিনা আক্তার সুরমা বলেন, রাজপথ থেকে সংসদ—কোথাও নারীরা নিরাপদ নন এবং রাষ্ট্র তাঁদের নিরাপত্তা দিতে পারছে না। তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানান।

মানববন্ধন থেকে সাত দফায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগ গুরুত্ব দিয়ে নেওয়া, অভিযোগ গ্রহণে অবহেলা ও আপসের জন্য চাপ বন্ধ এবং নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলার তদন্ত ও বিচার দ্রুত ও নিরপেক্ষ করার দাবি জানানো হয়। অপরাধীদের প্রভাবমুক্তভাবে আইনের আওতায় আনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন; অনলাইনে অপমান, হুমকি, অশ্লীলতা, ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল এবং সাইবার সহিংসতা ঠেকানো; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ; এবং নির্যাতনের শিকার বা ঝুঁকিতে থাকা নারীদের সহায়তায় স্থানীয় নেটওয়ার্ক গড়ে তোলা।

সূত্র: জনকণ্ঠ

নিউজ আইডি: DXMF7NyQ

সম্পর্কিত আরও খবর

ঢাকায় আ.লীগের বৈঠক থেকে ২০–২২ জনকে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা
রাজনীতি• ঢাকা

ঢাকায় আ.লীগের বৈঠক থেকে ২০–২২ জনকে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

২৫ নভেম্বর, ২০২৬
‘হাসিনা ফিরবেন না’, আবার বিচারের রায় কার্যকরে ফেরানোর আহ্বান জামায়াত নেতার
রাজনীতি• বরিশাল

‘হাসিনা ফিরবেন না’, আবার বিচারের রায় কার্যকরে ফেরানোর আহ্বান জামায়াত নেতার

২৫ নভেম্বর, ২০২৬
হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা
রাজনীতি

হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা

২৫ নভেম্বর, ২০২৬
১

সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

রাজনীতি • ঢাকা

ঢাকায় আ.লীগের বৈঠক থেকে ২০–২২ জনকে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

২৫ নভেম্বর, ২০২৬

ঢাকায় আ.লীগের বৈঠক থেকে ২০–২২ জনকে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা
রাজনীতি • বরিশাল

‘হাসিনা ফিরবেন না’, আবার বিচারের রায় কার্যকরে ফেরানোর আহ্বান জামায়াত নেতার

২৫ নভেম্বর, ২০২৬

‘হাসিনা ফিরবেন না’, আবার বিচারের রায় কার্যকরে ফেরানোর আহ্বান জামায়াত নেতার
রাজনীতি

হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা

২৫ নভেম্বর, ২০২৬

হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত