বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/জাতীয়/আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
জাতীয়• ঢাকা

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ PM
শেয়ার:
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ, বিলুপ্ত ও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

আরও পড়ুন

  • ▸পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
  • ▸প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ
  • ▸পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দলটির সম্পদ বাজেয়াপ্ত এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল সরানো বা বন্ধের আবেদনও করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) কয়েকজন জুলাই যোদ্ধার পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির আবেদনটি করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং এখনো শরীরে গুলি বহন করা হেলথ কার্ডধারী এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। জনস্বার্থ ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদে রিটটি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সময়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। রিটকারীদের ভাষ্য, নিষেধাজ্ঞাটি সাময়িক হওয়ায় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদে অধ্যাদেশ জারি করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করা প্রয়োজন। তাঁদের দাবি, এর আগে ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রিটে অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলায় জড়িত। উদাহরণ হিসেবে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও অগ্নিসংযোগ এবং বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার কথা বলা হয়েছে। ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যার অভিযোগও আবেদনে রয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা; ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় আগুন দেওয়া ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে।

আবেদনে বলা হয়, ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী বলেছেন। এতে আরও অভিযোগ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে থেকে অডিও বার্তা, ফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন; তাঁদের কেউ কেউ গোপনে সীমান্ত পেরিয়ে দেশে এসে বৈঠক করছেন।

টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচার, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ বলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে। পেনাল কোডের বিভিন্ন ধারা ও সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশনার আবেদন করা হয়েছে।

রিটে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। ১৯৭২-১৯৭৫ সালে রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯-২০২৪ সালের গুম-খুন ও ‘আয়নাঘর’, শ্বেতপত্রে উল্লেখিত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার, সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের দায়ী করার অভিযোগ এবং ২০২৪ সালের ৫ আগস্টের পরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততা তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে। ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

দেশ-বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানি শনাক্ত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামাসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে দলটির কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড জানানো, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুসারে ভারতকে তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের অনুরোধ জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে। পলাতক দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপের আবেদনও রয়েছে।

সূত্র: ভোরের কাগজ

নিউজ আইডি: hnAmVnOU

সম্পর্কিত আরও খবর

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

২৫ নভেম্বর, ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ
জাতীয়• ঢাকা

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬
পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা
সারাদেশ• বরগুনা

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

২৫ নভেম্বর, ২০২৬
১

অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

শেরপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় দুই কিশোর আটক

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

২৫ নভেম্বর, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
জাতীয় • ঢাকা

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ
সারাদেশ • বরগুনা

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

২৫ নভেম্বর, ২০২৬

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত