বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/জাতীয়/প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ
জাতীয়• ঢাকা

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৫ PM
শেয়ার:
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

খামারবাড়িতে মো. শাহজামান খান তুহিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪। কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ করেছে সংগঠনটি।

আরও পড়ুন

  • ▸পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
  • ▸আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • ▸পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান তুহিনকে অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে অধিদপ্তরের সামনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে কর্মসূচি হয়। এ সময় বাধা ও হামলার অভিযোগ উঠেছে।

মঞ্চ ২৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন মানববন্ধনে বাধা দেন এবং হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্মসূচিতে আজাদ পার্টির যুগ্ম মহাসচিব মো. ওয়ালী উল্লাহ, এসডিএফের সাংগঠনিক সম্পাদক বাদশাহ, মঞ্চ ২৪-এর সংগঠক ইশরাত করিম অর্পিতা, আসিফ আদনান ও রায়হান জুবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪-এর সভাপতি মারুফ সরকার এবং জাতীয় যুবশক্তির সহসাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

বক্তব্যে ফাহিম ফারুকী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় শাহজামান খান দলটির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর অবস্থান বদলালেও তিনি গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন বলে দাবি করেন ফারুকী। তাঁর বিরুদ্ধে পদোন্নতি, নিয়োগ-বাণিজ্য ও সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তাঁকে পদ থেকে সরিয়ে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

ফারুকীর দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট—আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন—প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে দলটির ‘শান্তি মিছিল’ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহজামান খান তুহিন। বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে হওয়া ওই কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ছবি তখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

মানববন্ধনের বক্তারা আরও অভিযোগ করেন, শাহজামান খান সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ ছিলেন এবং সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একই মঞ্চে একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। বক্তাদের দাবি, ওই অনুষ্ঠানকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ পরিকল্পনা করা হয়েছে।

সূত্র: ভোরের কাগজ

নিউজ আইডি: X6hGk9IH

সম্পর্কিত আরও খবর

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

২৫ নভেম্বর, ২০২৬
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
জাতীয়• ঢাকা

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২৫ নভেম্বর, ২০২৬
পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা
সারাদেশ• বরগুনা

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

২৫ নভেম্বর, ২০২৬
১

অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
৩

শেরপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় দুই কিশোর আটক

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

২৫ নভেম্বর, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
জাতীয় • ঢাকা

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২৫ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সারাদেশ • বরগুনা

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

২৫ নভেম্বর, ২০২৬

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত