বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদ, গবেষণা ও ক্যাম্পাস বার্তা

২৫ নভেম্বর, ২০২৬

অনলাইন সংস্করণ

সর্বশেষআর্কাইভ
প্রচ্ছদসর্বশেষক্যাম্পাসপাবলিক বিশ্ববিদ্যালয়প্রাইভেট বিশ্ববিদ্যালয়ভর্তিপরীক্ষা ও ফলাফলবৃত্তি ও উচ্চশিক্ষাগবেষণা ও উদ্ভাবনছাত্ররাজনীতিশিক্ষক ও প্রশাসনক্যারিয়ারখেলা ও সংস্কৃতিপ্রকৌশল ও প্রযুক্তিমতামত
প্রচ্ছদ/জাতীয়/প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ PM
শেয়ার:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বাণীতে তারেক রহমান বলেছেন, আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদন বাড়িয়ে রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার।

আরও পড়ুন

  • ▸পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
  • ▸আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • ▸প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও উৎপাদনমুখী শিল্প হিসেবে গড়ে তুলে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তাঁর ভাষ্য, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনের উপযোগী উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে।

তারেক রহমান বলেন, দুধ, মাংস ও ডিমের জোগানের পাশাপাশি প্রাণিসম্পদ খাত গ্রামীণ কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি ও মানুষের আয় বাড়াতে ভূমিকা রাখে। কৃষিভিত্তিক অর্থনীতি এবং পুষ্টি নিরাপত্তার জন্যও এ খাত গুরুত্বপূর্ণ।

উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ, আধুনিক প্রযুক্তি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব বলে বাণীতে উল্লেখ করেন তিনি। খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ বাস্তবায়িত হলে খাতটি আরও স্বনির্ভর হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মান বজায় রেখে হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যসহ আরও অপ্রচলিত পণ্য রপ্তানির সম্ভাবনার কথাও বলেন।

আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং সপ্তাহটির সাফল্য কামনা করেন।

সূত্র: ভোরের কাগজ

নিউজ আইডি: ElKBysup

সম্পর্কিত আরও খবর

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

২৫ নভেম্বর, ২০২৬
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
জাতীয়• ঢাকা

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২৫ নভেম্বর, ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ
জাতীয়• ঢাকা

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬
১

অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

জাতীয়২৫ নভেম্বর, ২০২৬
২

শেরপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় দুই কিশোর আটক

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬
৩

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

সারাদেশ২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

২৫ নভেম্বর, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল
জাতীয় • ঢাকা

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২৫ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
জাতীয় • ঢাকা

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

২৫ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, হামলার অভিযোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সংবাদ বিভাগসমূহ

  • ক্যাম্পাস
  • পাবলিক বিশ্ববিদ্যালয়
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়
  • ভর্তি
  • পরীক্ষা ও ফলাফল
  • বৃত্তি ও উচ্চশিক্ষা
  • গবেষণা ও উদ্ভাবন
  • ছাত্ররাজনীতি
  • শিক্ষক ও প্রশাসন
  • ক্যারিয়ার
  • খেলা ও সংস্কৃতি
  • প্রকৌশল ও প্রযুক্তি
  • মতামত

দ্রুত লিংক

  • প্রচ্ছদ পাতা→
  • সর্বশেষ সংবাদ→
  • সংবাদ আর্কাইভ→

© বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় — সর্বস্বত্ব সংরক্ষিত