কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক স্বীকৃতি নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দলটির নেতাদের ফেরানোর বিষয়ে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তাদের স্বীকৃতি দেবে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।
জাতীয় সংসদেও তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি বাংলাদেশে ফিরতে বা রাজনীতি করতে পারবে না। এসব শক্তির মধ্যে গণতান্ত্রিক আচরণ ও রাজনীতির চর্চা কখনো ছিল না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তারা ফিরতে পারেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশটি আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
সূত্র: ভোরের কাগজ